1 Answers
যে সমস্ত জিনিস প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্যকোনো বিষয়কে নির্দেশ করে কিংবা অন্যকোনো বিষয়ের প্রতিনিধি হিসেবে কাজ করে তাদেরকে সংকেত (Sign) বলে। তাই সংকেত হলো স্বাভাবিক, অপরিকল্পিক এবং স্বেচ্ছামূলক বিষয়। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য যেসব সংকেত আমরা সৃষ্টি করি এবং যেগুলো প্রথাসিদ্ধ বা স্বীকৃত, সেসব সংকেতকে কৃত্রিম সংকেত বলা হয়। যেমন- 'লাল আলো' গাড়ি থামানোর সংকেত হিসেবে ব্যবহার করা হয়। এ সংকেতকে কৃত্রিম সংকেত বলা হয়। কারণ লাল আলোর সাথে গাড়ি থামানোর কোনো স্বাভাবিক এবং অনিবার্য সম্পর্ক নেই। লাল পতাকার সাথে বিপদের বা সাদা পতাকার সাথে আত্মসমর্পণের কোনো অনিবার্য সম্পর্ক নেই। এগুলো কৃত্রিম বা প্রথাসিদ্ধ সংকেত। বাংলা ভাষায় হাতি, ছাতা, কলম ইত্যাদি শব্দগুলোও একশ্রেণির কৃত্রিম সংকেত। হাতি বলতে আমরা যে বিশেষ জীবকে বুঝি তার সাথে শব্দটার কোনো অনিবার্য সম্পর্ক নেই। উন্নত ভাষার সব শব্দকেই ব্যাপক অর্থে প্রতীক বলা হলেও সংকীর্ণ অর্থে কেবল কৃত্রিম শব্দকেই প্রতীক বলা যায়।