1 Answers

পরিমল বাবু কৃত্রিম প্রজনন পদ্ধতি অবলম্বন করে উন্নত জাতের বাছুর পেলেন। পরিমল বাবু নিম্নোক্ত পদ্ধতিতে কৃত্রিম প্রজনন সম্পন্ন করেন-

প্রথমে তিনি সিমেন ক্যানের ঢাকনা খুলে ক্যানেস্টার একটু উঠিয়ে চিমটি বা ফোরসেপের সাহায্যে একটি করে সিমেন স্ট্র বের করে নেন। এরপর তিনি ১৫ সেকেন্ড স্ট্র-থ্রোয়িং করেন। স্ট্র-থ্রোয়িং এর কয়েক মিনিটের মধ্যেই সিমেন ব্যবহার করেন। স্ট্র-এর কটন প্লাগ নিচের দিকে রেখে খাড়া অবস্থায় উপরের প্রান্তের বায়ুশূন্য অংশের স্টিল কাঁচি দিয়ে সমান করে কেটে ফেলেন এবং এ.আই. গানের পিস্টন বের করে স্ট্র ব্যারেলের প্রান্ত দিয়ে এমনভাবে ঢুকালেন যাতে কটন প্লাগ প্রান্ত নিচের দিকে থাকে। এরপর জীবাণুমুক্ত এ.আই. সিথের ভিতর এ.আই. গান ঢুকিয়ে প্লাস্টিক রিং বা লকিং ডিভাইস শক্তভাবে আটকে দিলেন। এ সময় কাটা প্রান্ত ও অগ্রভাগের মাঝে তিনি কোন ফাঁক রাখেননি। তিনি ডাকে আসা বকনা গাভিকে স্ট্রাবিসে আটকান। পশুর যোনিদ্বার ও চারপাশ পরিষ্কার করে নিয়ে লিকুইড প্যারাফিন মাখিয়ে পিচ্ছিল করে নেন। তারপর গ্লাভস পরা হাত মলদ্বারে ঢুকিয়ে যোনিপথ ও জরায়ুর গ্রীবা খোলা কিনা তা অনুভব করেন। অন্যহাতে এ.আই. গানটি প্রজনন অঙ্গে ঢুকান। এ.আই. গান জরায়ুর তৃতীয় রিং-এ স্থাপন করেন। এরপর আস্তে আস্তে চাপ দিয়ে রিং এর ভেতরে বীর্য প্রবেশ করান। বীর্য প্রবেশ করানোর পর পিস্টনের ওপর চাপ রেখে এ.আই. গান বের করে আনেন। এরপর এ.আই. গান থেকে এ. আই. সিথ আলাদা করে বীর্য স্ট্র বের করে ফেলেন। স্ট্র বের করার পর স্ট্র এর গায়ের তথ্যাবলি এ.আই. কার্ডে লিখে সংরক্ষণ করেন।

পরিশেষে বলা যায়, কৃত্রিম প্রজননের মাধ্যমে উল্লিখিত উপায়ে পরিমল বাবু একটি উন্নত জাতের বাছুর পেলেন।

4 views

Related Questions