1 Answers

জাত উন্নয়নের জন্য কৃত্রিম উপায়ে ষাঁড় হতে বীর্য সংগ্রহ করে নির্দিষ্ট মাত্রায় সেই বীর্য দিয়ে গরম হওয়া বা ডাকে আসা বকনা বা গাভিকে প্রজনন করার প্রক্রিয়াই হলো কৃত্রিম প্রজনন।

উন্নত জাতের ষাঁড়ের বীর্য সংগ্রহ করে দেশি গাভিকে প্রজনন করানো হলে ষাঁড়ের উন্নত গুণাবলী তার বাচ্চার মধ্যে সঞ্চালিত হয়। একটি ষাঁড় থেকে একবার সংগৃহীত বীর্য দ্বারা ৩০০-৪০০ টি গাভিকে প্রজনন করানো যায়। এ পদ্ধতিতে অল্প সময়ে দেশি গো-সম্পদের জাতের উন্নয়ন ও সংক্রামক রোগ-ব্যাধির বিস্তার রোধ করা যায়।

4 views