1 Answers

উদ্দীপকের ঘটনা দুটির প্রথমটি দ্বিতীয় সঙ্গীতি এবং দ্বিতীয় ঘটনাটি তৃতীয় সঙ্গীতিকে নির্দেশ করে।

দ্বিতীয় ও তৃতীয় সঙ্গীতির ফলাফলের ক্ষেত্রে কিছু সাদৃশ্য ও বৈসাদৃশ্য দেখা যায়। বিনয় বহির্ভূত দশটি বিধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দ্বিতীয় সঙ্গীতি আহ্বান করা হয়। অপরদিকে ছদ্মবেশী ভিক্ষুদের জন্য অরাজক পরিস্থিতি তৈরি হয়। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্দেশ্য নিয়ে তৃতীয় সঙ্গীতি আহ্বান করা হয়।

দ্বিতীয় সঙ্গীতিতে বজ্জিপুত্রীয় ভিক্ষুদের বিনয় বহির্ভূত দশটি বিধানকে বাদ দেওয়া হয়। এর ফলে প্রথম সঙ্গীতির বুদ্ধবাণী, আবৃত্তি প্রভৃতি অনুমোদিত হয় প্রকৃত বুদ্ধবাণী হিসেবে। তৃতীয় সঙ্গীতিকে প্রথম ও দ্বিতীয় সঙ্গীতির যে ধর্ম-বিনয় আবৃত্তি ও গৃহীত হয়েছিল তা অনুমোদিত হয়। দ্বিতীয় সঙ্গীতির সিদ্ধান্ত যারা মেনে নিতে পারেনি তাদের সংঘ হতে বহিষ্কার করা হয়। তৃতীয় সঙ্গীতিতে ছদ্মবেশী অবিনয়ী ভিক্ষুদের সঙ্ঘ হতে বহিষ্কার করা হয়। দ্বিতীয় সঙ্গীতির ফলে বহিষ্কার হওয়া ভিক্ষুগণ অপর একটি সঙ্গীতির আয়োজন করেন। সেখানে দশ হাজার ভিক্ষু উপস্থিত থাকলেও সে সম্পর্কে কিছুই জানা যায় না। দ্বিতীয় সঙ্গীতির পর এভাবে ভিক্ষুসঙ্ঘ স্থবিরবাদী ও মহাসাঙ্গিক এই দুই ভাগে বিভক্ত হয়ে যায়।

5 views

Related Questions