1 Answers

উদ্দীপকের ঘটনা-১ অনুযায়ী X এবং Y এর সংঘটিত অবস্থাটি আমার পাঠ্যবইয়ের তেজ কটাল ও মরা কটাল ঘটনাকে নির্দেশ করে। জোয়ার-ভাটাকে কয়েকটি শ্রেণিতে ভাগ করা যায়। যেমন- মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, তেজ কটাল, মরা কটাল। পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিগ শক্তি এবং পৃথিবীর ওপর চন্দ্র সূর্যের আকর্ষণে জোয়ার-ভাটা হয়। ঘটনা-১ এ 'X' গ্রহ বলতে পৃথিবী এবং 'Y' বলতে এর একমাত্র উপগ্রহ চাঁদকে বোঝানো হয়েছে। সূর্যকে কেন্দ্র করে এদের অবস্থানের ভিত্তিতেই তেজ কটাল ও মরা কটাল হয়। অমাবস্যা তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর একই পাশে এবং পূর্ণিমা তিথিতে পৃথিবীর এক পাশে চাঁদ ও অপর পাশে সূর্য অবস্থান করে। ফলে এ দুই তিথিতে চন্দ্র ও সূর্য সমসূত্রে থাকে এবং উভয়ের মিলিত আকর্ষণে যে প্রবল জোয়ারের সৃষ্টি হয় তাকে তেজ কটাল বা ভরা কটাল বলে। আবার সপ্তমী ও অষ্টমী তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর সমকোণে অবস্থান করার ফলে চন্দ্রের আকর্ষণে চাঁদের দিকে জোয়ার হয়। এরূপ জোয়ারকে মরা কটাল বলে।

সর্বোপরি বলা যায়, উদ্দীপকের ঘটনা-১ অনুযায়ী উক্ত দুটি বিষয়কেই নির্দেশ করা হয়েছে।

4 views

Related Questions