1 Answers

উদ্দীপকের খায়রুন্নেসার কর্মকাণ্ড পাঠ্যবইয়ের নারী ব্যক্তিত্ব বেগম রোকেয়ার কর্মকান্ডকে নির্দেশ করে।
বিশ শতকের শুরুতে বাঙালি মুসলিম মেয়েরা লেখাপড়ার অধিকার থেকে বঞ্চিত ছিল। সমাজে ধর্মের নামে তাদের পর্দার আড়ালে গৃহবন্দী করে রাখা হতো। মুসলমান মেয়েদের এই বন্দিদশা থেকে মুক্তির ডাক দিলেন বেগম রোকেয়া। বেগম রোকেয়া মুসলিম নারী সমাজের ভাগ্যের চাকা পরিবর্তনে অনেক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেন যা তখনকার সময়ে ছিল অভাবনীয়। তিনি নারী সমাজের মুক্তির লক্ষ্যে ভাগলপুরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং ১৯১১ সালে কোলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল স্থাপন করেন। এমনকি তিনি নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য ১৯১৬ সালে কোলকাতায় আঞ্জুমান খাওয়াতিনে ইসলাম (মুসলিম মহিলা সমিতি) প্রতিষ্ঠা করেন। এই সমিতি নারীর শিক্ষা, কর্মসংস্থান ও আইনগত অধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হয়। শুধু তাই নয়, বেগম রোকেয়া নারী সমাজের মুক্তির লক্ষ্যে অনেক সাহিত্যও রচনা করেছেন।
উদ্দীপকের খায়রুন্নেসা তার 'পতিভক্তি' গ্রন্থে পরিবার ও সমাজের প্রতি নারীর করণীয় এবং নারীর উচ্চশিক্ষা ও আত্মসচেতনতার গুরুত্ব নিয়ে লিখেছেন। তিনি ১৮৯৫ সালে সিরাজগঞ্জের হোসেনপুরে একটি বালিকা উচ্চ বিদ্যালয় স্থাপন করেন। খায়রুন্নেসার এসব কর্মকাণ্ড উপরে আলোচিত বেগম রোকেয়ার কর্মকাণ্ডের অনুরূপ। তাই বলা যায়, উদ্দীপকের খায়রুন্নেসার কর্মকাণ্ড পাঠ্যবইয়ের বেগম রোকেয়ার 'কর্মকাণ্ডকে নির্দেশ করে।

7 views

Related Questions