1 Answers

মিনার মেয়ের চিকিৎসা সেবা দেওয়ায় বিলম্ব হওয়ার কারণ হলো যথাযথ নিয়মে বাজেট না করা। 

বাজেট তৈরির কতকগুলো নিয়ম আছে, যা অনুসরণ করে প্রকৃত বাজেট তৈরি করা যায়। এ নিয়মগুলো না মানলে বাজেট যথার্থ এবং কার্যকরী হবেনা। বাজেট করার সময় পরিবারের সদস্যদের প্রয়োজনীয় দ্রব্য ও সেবাকর্মের একটি তালিকা নির্ধারণ করতে হবে। প্রয়োজনীয় দ্রব্যগুলোকে প্রধান প্রধান খাতে শ্রেণিভুক্ত করে প্রত্যেক শ্রেণির অন্তর্ভুক্ত অন্যান্য দ্রব্যের নাম উল্লেখ করতে হবে। আনুমানিক আয়ের সাথে ব্যয়ের একটা সমতা রক্ষা করে বাজেট তৈরি করতে হবে। কোন খাতে কত ব্যয় করা যাবে তা নির্ধারণ করতে হবে। বাজেট বাস্তবমুখী করার জন্য কয়েকটি বিষয় বিবেচনায় রাখতে হয়। যেমন- প্রত্যেক সদস্যের প্রয়োজনগুলোর দিকে খেয়াল রাখা, জরুরি অবস্থা মোকাবিলা, লক্ষ্যের দিকে খেয়াল রাখা ইত্যাদি। মিনা তার প্রবাসী স্বামীর পাঠানো টাকা দিয়ে পাকা ঘর তোলে এবং আসবাবপত্র কেনে। এর ফলে তার স্বামীর পাঠানো সব টাকা শেষ হয়ে যায়। তখন হঠাৎ তার মেয়ে অসুস্থ হওয়ায় টাকার অভাবে তার চিকিৎসা করাতে পারেনা। জরুরি অবস্থা মোকাবিলার জন্য কোনো অর্থ হাতে না রাখার কারণে মিনার মেয়ের চিকিৎসা সেবা বিলম্বিত হয়।

4 views

Related Questions