1 Answers

শফিক সাহেবের বহুমূত্র বা ডায়াবেটিস রোগ হয়েছে। অগ্ন্যাশয়ে যদি প্রয়োজন মতো ইনসুলিন তৈরি না হয় তবে রক্তে শর্করার পরিমাণ স্থায়ীভাবে বেড়ে যায়, প্রস্রাবের সাথে গ্লুকোজ নির্গত হয়। এ অবস্থাকে বহুমূত্র বা ডায়াবেটিস বলে। শফিক সাহেবের এ রোগটি হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। নিচে তার কারণ দেয়া হলো-
i. এ রোগটি সাধারণত বংশগত ও পরিবেশের প্রভাবে হয়ে থাকে।
ii. রক্তে ও প্রস্রাবে গ্লুকোজের মাত্রা পরিমাণের চেয়ে বেড়ে গেলে এ রোগটি হয়ে থাকে।
iii. যারা কায়িক পরিশ্রম করেন না, দিনের বেশির ভাগ সময় বসে কাজ করেন, অথবা অলস জীবনযাপন করেন তাদের এ রোগটি হওয়ার সম্ভাবনা বেশি।
iv স্থূলকায় ব্যক্তিদের এ রোগটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

5 views

Related Questions