1 Answers

উদ্দীপকের আলম সাহেবের ধানক্ষেতে বিভিন্ন ধরনের ছোট-বড় চারা রয়েছে এবং সব ধান একসাথে পার্কেনি।
আলম সাহেবের ধানক্ষেতে ছোট-বড় বিভিন্ন ধরনের চারা থাকার কারণ রোগিং না করা। বীজ বপনের সময় যতই বিশুদ্ধ বীজ ব্যবহার করা হোক না কেন জমিতে কিছু অন্য জাতের উদ্ভিদ ও আগাছা দেখা যায়। এজন্য অনাকাঙ্ক্ষিত উদ্ভিদ তুলে ফেলতে হয়। সাধারণত উদ্ভিদের বৃদ্ধির তিনটি পর্যায়ে যথা- ফুল আসার আগে, ফুল আসার সময় এবং পরিপক্ক পর্যায়ে রোগিং না করলে বিভিন্ন ধরনের ছোট-বড় চারা দেখা যায়। আবার, আলম সাহেব ধান কাটার সময় দেখেন সব ধান একসাথে পাকেনি। কারণ তিনি বীজ জমির পৃথকীকরণ দূরত্ব বজায় রাখেননি।
বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমি ও পার্শ্ববর্তী একই ফসলের জমির মধ্যে নির্দিষ্ট দূরত্বের ব্যবধান রাখতে হয় যাতে কাঙ্ক্ষিত শস্য বীজের সাথে যেন অন্য জাতের বীজের সংমিশ্রণ না ঘটে।
তাই বলা যায়, আলম সাহেব তার ধানক্ষেতে রোগিং ও বীজ জমির পৃথকীকরণ দূরত্ব বজায় না রাখায় উপরিউক্ত সমস্যাগুলো দেখা দেয়।

5 views

Related Questions