1 Answers

উদ্দীপকে দৃশ্যপট-১ এর সমস্যাটি কিশোর অপরাধ নামক সামাজিক সমস্যা।

কিশোর অপরাধ প্রতিটি সমাজের জন্য একটি উদ্বেগজনক সামাজিক সমস্যা। আমাদের সমাজে এবং পৃথিবীব্যাপী উল্লেখযোগ্য হারে সমস্যাটি বিদ্যমান রয়েছে। সুষ্ঠু সামাজিক পরিবেশ, মৌলিক চাহিদা বঞ্চিত বা অসৎ সঙ্গে লিপ্ত হয়ে শিশু-কিশোররা অপরাধী হয়ে ওঠে। উদ্দীপকে দৃশ্যপট-১-এর 'X'-এর ক্ষেত্রেও তেমনটি লক্ষণীয়। সে খারাপ বন্ধুদের সাথে মিশে অপরাধমূলক কাজে নিজেকে জড়িয়ে ফেলে। এছাড়াও কিশোর অপরাধের বহুবিধ কারণ পরিলক্ষিত হয়। যেমন- সমাজ কর্তৃক বঞ্চিত ও অবহেলিত হওয়া শিশু-কিশোররা অপরাধে জড়িয়ে পড়ে। আবার কিশোরদের আবেগ বেশি থাকে বলে অনেক প্রভাবশালী এদের দিয়ে অপরাধমূলক কাজ করায়। পারিবারিক অভাব-অনটনের কারণে কিশোররা অপরাধ জগতে জড়িয়ে পড়ে। শিক্ষার সুযোগ বঞ্চিত হলে কিশোররা অপরাধ কর্মকাণ্ডে জড়ায়। অনেক ক্ষেত্রে পিতামাতার দায়িত্বহীন আচরণ ও নিয়ন্ত্রণের অভাবে কিশোররা অপরাধে জড়ায়। বাবা-মায়ের কর্মব্যস্ততার কারণে শহর জীবনের একাকিত্ব কিশোর অপরাধের ক্ষেত্র ও প্রবণতা বাড়ায়। বর্তমানে বিদেশি সংস্কৃতির প্রভাবে দেশে এখন কিশোর গ্যাং তৈরি হয়েছে। পরিবার ও বিদ্যালয়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাব এবং বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ চিত্তবিনোদনের অভাবেও কিশোর অপরাধের মতো সামাজিক সমস্যা সৃষ্টি হয়।

অতএব বলা যায়, উপরিউক্ত কারণগুলোই কিশোর অপরাধের জন্য দায়ী।

4 views

Related Questions