1 Answers

উদ্দীপকে শিশুশ্রম নামক সামাজিক সমস্যাকে নির্দেশ করে।

 দক্ষিণ এশিয়ার অনেক দেশের মতো বাংলাদেশে শিশুশ্রম আছে। শিশুশ্রম বলতে সাধারণত অল্প বয়সের শিশু কিশোরদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হওয়াকে বোঝায়। যে বয়সে একটি শিশু স্কুলে যাওয়া আসা করবে, সমবয়সীদের সাথে খেলাধুলা করবে ওই বয়সে দরিদ্র শিশুদেরকে জীবিকার জন্য কাজ করতে হয়। উদ্দীপকে উল্লিখিত রতন পরিবারের জন্য অর্থ উপার্জনের উদ্দেশ্যে কাজ করে। তার বয়স ৯ বছর তাই তার শ্রমকে শিশুশ্রম বলা হয়। বাংলাদেশে শিশুশ্রমের প্রথম এবং প্রধান কারণ হচ্ছে- অর্থনৈতিক দুরবস্থা। দরিদ্র পরিবারের পক্ষে ভরণ-পোষণ মিটিয়ে সন্তানের লেখাপড়ার খরচ যোগানো বাবা-মার পক্ষে সম্ভব হয় না। ফলে তাদের স্কুলে পাঠাতে অভিভাবকেরা উৎসাহ হারিয়ে ফেলেন। এ অবস্থায় পিতা বা মাতা মনে করেন, সন্তান কোনো পেশায় নিয়োজিত হয়ে আয়-রোজগার করলে পরিবারের উপকার হবে। শিশুদের অল্প পারিশ্রমিকে দীর্ঘক্ষণ কাজে খাটানো যায় বলে নিয়োগকর্তারাও শিশুদেরকে কাজে লাগানোর জন্য উৎসাহী হয়। ফলে দরিদ্র পিতামাতা শিক্ষাকে একটি অলাভজনক কর্মকাণ্ড মনে করে। শহরজীবনে গৃহস্থালি কাজে গৃহকর্মীর ওপর অতি মাত্রায় নির্ভরশীলতাও শিশুশ্রমকে উৎসাহিত করছে।

5 views

Related Questions