1 Answers

উদ্দীপকে বর্ণিত সামাজিক সমস্যা হলো কিশোর অপরাধ। একজন শিশুর অপরাধী হয়ে গড়ে ওঠার পেছনে বিভিন্ন মনো- সামাজিক কারণ কাজ করে। অসংগতিপূর্ণ সামাজিক পরিবেশ, মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হয়ে খারাপ সঙ্গ এবং পাচারকারী ও বিভিন্ন ধরনের অপরাধীদের সঙ্গী হয়ে শিশু-কিশোররা অপরাধী হয়ে ওঠে। যেমন উদ্দীপকের কাব্য মা-বাবার সঠিক সঙ্গ না পেয়ে বিপদগামী সঙ্গীদের সাথে মিশে স্কুল পালায়, নেশা করে এবং ছিনতাই করার সময় পুলিশের হাতে ধরা পড়ে। বঞ্চিত ও অবহেলিত শিশু এবং কিশোররা সহজেই অপরাধ জগতে জড়িয়ে পড়ে। কাউকে পরোয়া না করা, বিচক্ষণতার অভাব, শারীরিক শক্তি, এবং টিকে থাকার ক্ষমতা ও দুঃসাহসিক প্রকৃতি প্রভৃতি কারণে কিশোররা অপরাধ এবং রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এছাড়াও পারিবারিক অভাব-অনটন, শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়া এবং বাবা-মার দায়িত্বহীন আচরণ ও নিয়ন্ত্রণের অভাবে শহরের বস্তিতে বসবাসকারী কিশোররা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। সেইসাথে শহর জীবনের একাকিত্ব, বাবা-মার কর্মব্যস্ততা, আকাশ সংস্কৃতির প্রভাবসহ নানা কারণে কিশোররা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়।

তাই বলা যায়, পারিবারিক বঞ্চনা ও সামাজিক বৈষম্য শিশু- কিশোরদের অপরাধের দিকে ঠেলে দেয়।

4 views

Related Questions