1 Answers
উদ্দীপকে যে সামাজিক সমস্যা ফুটে উঠেছে তা হলো সড়ক দুর্ঘটনা। কোনো একক কারণ নয় বরং বহুবিধ কারণ দুর্ঘটনার জন্ম দেয়।
অদক্ষ ও প্রশিক্ষণবিহীন চালককে দিয়ে গাড়ি চালানোর কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটে থাকে। গাড়ি চালানোর জন্য যে সকল আইন ও নিয়ম নীতি রয়েছে তাও অধিকাংশ গাড়ি চালকরা জানেন না। এ কারণে তারা কখনো কখনো মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে থাকেন। বাংলাদেশে অনেকেই কম বেতনে সনদবিহীন চালক নিয়োগ দিয়ে থাকেন। এসব চালকদের অধিকাংশই তরুণ বয়সের যারা রাস্তায় ঝুঁকিপূর্ণ অবস্থায় অন্য গাড়িকে ওভারটেক করে এবং বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে থাকে। এ কারণেও প্রতিদিন সড়ক দুর্ঘটনা বাড়ছে। তাছাড়া অনেক সময় লক্ষ করা যায়, গাড়ির আসন সংখ্যার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন ও ত্রুটিপূর্ণ গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটে আবার রাস্তার উপর হাট-বাজার স্থাপন, মহাসড়কে ধান, পাট, মরিচ শুকানো এবং গরু-ছাগল বেঁধে রাখা, একই রাস্তায় গাড়ি, অযান্ত্রিক যান এবং পথচারী চলাচল করার কারণেও দুর্ঘটনা ঘটে। অনেক পথচারীর জেব্রাক্রসিং এবং ওভারব্রিজ দিয়ে রাস্তা পারাপার না হওয়ার কারণে দুর্ঘটনা ঘটে। চলন্ত অবস্থায় গাড়ি চালকের সাথে কথা বলা, প্রতিযোগিতা করে গাড়ি চালানো, রাস্তায় গাড়ি বের করার পূর্বে যান্ত্রিক পরীক্ষা না করা, সিটবেল্ট ব্যবহার না করা, হেলমেট ব্যবহার না করা, অধিক রাতে গাড়ি চালানো এবং আইন প্রয়োগকারী সংস্থার কারও দায়িত্ব পালনে অবহেলার কারণেও দুর্ঘটনা ঘটে।
সুতরাং বলা যায়, উপরিউক্ত কারণসমূহ দুর্ঘটনার জন্য অধিক দায়ী।