1 Answers

উদ্দীপকে ইভটিজিং নামক সামাজিক সমস্যার চিত্র ফুটে উঠেছে।

ইভটিজিং শব্দটি যৌন হয়রানি শব্দের তুলনামূলক সুভাষণ, যা প্রকৃত অবস্থাকে ব্যাখ্যা না করে বর্তমানে বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। ইভটিজিং হচ্ছে লোক সমাগমপূর্ণ স্থানে পুরুষ কর্তৃক নারীকে যৌন হয়রানি, নিগ্রহ বা উত্ত্যক্ত করা।

উদ্দীপকে উল্লিখিত সীমা রাতে গার্মেন্টসের কাজ শেষে বাড়ি ফেরার সময় কয়েকটি লোক তাকে নোংরা কথাবার্তা বলে। যা ইভটিজিংকে নির্দেশ করে। যৌন হয়রানিমূলক ক্রিয়াকর্মের মধ্যে ইভটিজিং খুবই ভয়ঙ্কর ও ক্ষতিকর, যা মানসিকভাবে স্থায়িভাবে ক্ষতিসাধন করে। যা তার সারাজীবনে প্রভাব ফেলতে পারে। অভিভাবকরা মেয়েকে স্কুলে না পাঠিয়ে বাসায় শিক্ষা দেওয়ার পথ বেছে নেন কিংবা অল্প বয়সে বিয়ে দিয়ে তাদের নিরাপত্তা রক্ষার চেষ্টা করেন। সীমা ইভটিজিং-এর কারণে অপমানিত হয়।

তাই বলা যায়, উদ্দীপকের লোকগুলোর নোংরা কথাবার্তাতে পাঠ্যপুস্তকের যে বিষয়টি ফুটে উঠেছে তা হলো ইভটিজিং। যা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা।

8 views

Related Questions