1 Answers
উদ্দীপকে বাংলাদেশের ইতিহাসের যে ঘটনার ছবি ফুটে উঠেছে সেটি হলো ভাষা আন্দোলন।
১৯৫২ সালের ভাষা আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বিষয়। পাকিস্তান রাষ্ট্রের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে এটি ছিল বাঙালি জাতির প্রথম প্রতিবাদ। উদ্দীপকে যে নাটকের কথা বর্ণনা করা হয়েছে তা ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে রচিত হয়েছে। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই বাঙালি জাতি পাকিস্তান সরকারের যাঁতাকলে পিষ্ট হচ্ছিল। ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে করাচিতে অনুষ্ঠিত এক শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হলে পূর্ব বাংলায় তীব্র প্রতিবাদ শুরু হয়। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ওঠে, লেখালেখি শুরু হয়। সভা- সমাবেশ অনুষ্ঠিত হয়। পাকিস্তান সরকার ১৪৪ ধারা জারিসহ সভা- সমাবেশ নিষিদ্ধ করেন। পরবর্তীতে পাকিস্তান গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা হিসেবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানালে তা অগ্রাহ্য হয় এবং গভর্ণর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দেয়। এরই প্রেক্ষিতে বাঙালি ঐক্যবদ্ধ হয় এবং বাংলাকে মাতৃভাষা করার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে।