1 Answers

উদ্দীপকে উল্লিখিত ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ৬ দফা ঘটনার সাথে সম্পর্কিত। ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলের এক সম্মেলনে বিরোধী দলীয় নেতাদের পক্ষ থেক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার রক্ষার জন্য ৬ দফা দাবি তুলে ধরেন। এটি ছিল রাজনৈতিক সংস্কারের প্রস্তাব; যা বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে বিবেচিত। প্রস্তাবিত ৬ দফা দাবির মধ্যকার অন্যতম দুটি দফা উদ্দীপকে উল্লেখ করা হয়েছে। দফা দুটি হলো- ১. কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র দুটি বিষয় থাকবে, প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যান্য সকল বিষয়ে অঙ্গরাজ্যগুলোর পূর্ণ ক্ষমতা থাকবে। ২. অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়া। অতএব বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ৬ দফা ঘটনাটির সাথে সম্পর্কিত।

4 views

Related Questions