1 Answers
উদ্দীপকের দৃশ্যপট-১ যে সামাজিক সমস্যার ইঙ্গিত দেয় তা হলো সড়ক দুর্ঘটনা।
সড়ক দুর্ঘটনার প্রভাব পারিবারিক, সামাজিক এবং অর্থনৈতিক জীবনে খুবই মারাত্মক, যা বহু সমস্যার জন্ম দেয়। সড়ক দুর্ঘটনা একটি পরিবারের সারা জীবনের কান্না। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সড়ক দুর্ঘটনার প্রধান শিকার পথচারী। তবে পরিতাপের বিষয় হলো নিহতের সংখ্যার তালিকায় শীর্ষে রয়েছে পথচারী শিশু ও পরিবারের উপর্জনক্ষম ব্যক্তি। হাইওয়ে পুলিশ বিভাগের প্রকাশিত প্রতিবেদনের এক পরিসংখ্যানে দেখা যায় দুর্ঘটনায় পতিত ব্যক্তিদের ২৪% লোকের বয়স ১৫ বছরের নিচে এবং ৩৯% লোকের বয়স ১৬- ৫০ বছরের মধ্যে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের গবেষণা ফলাফলে দেখা যায় যে, বিভিন্ন সড়ক দুর্ঘটনার প্রধান শিকার হচ্ছে উপার্জনক্ষম ব্যক্তি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি দুর্ঘটনার শিকার হলে পরিবারটি প্রথমে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়। অনেক সময় দুর্ঘটনায় পতিত ব্যক্তি শারীরিকভাবে পঙ্গু হলে কর্মক্ষমতা হারিয়ে ফেলে যা তার ব্যক্তি জীবনকে ভারসাম্যহীন করে তোলে। মানসিক ভারসাম্যহীনতা ব্যক্তি জীবনকে নানাভাবে প্রভাবিত করে। এ সমস্যা কেনো কোনো ক্ষেত্রে আত্মহত্যায় রূপ নেয়। আবার দেখা যায় পঙ্গু ব্যক্তিটি ভিক্ষাবৃত্তির মত পেশা গ্রহণ করে।
উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, সড়ক দুর্ঘটনা কেবলমাত্র ব্যক্তি কিংবা পারিবারিক জীবনেই প্রভাব ফেলে না বরং আর্থসামাজিক ক্ষেত্রেও ব্যাপক প্রভাব ফেলে।