উদ্দীপকের শ্রেয়া ধ্যানমগ্ন অবস্থায় যে পূজা করেছিল তার সামাজিক প্রভাব বর্ণনা কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
শ্রেয়া ভ্রাতৃদ্বিতীয়া অনুষ্ঠানে ভাইয়ের জন্য মঙ্গল কামনা করছিল।
কার্তিক মাসের শুল্কা দ্বিতীয়া তিথিতে ভ্রাতৃদ্বিতীয়া অনুষ্ঠানটি পালন করা হয়। এ দিনটি হিন্দুদের নিকট বড়ই পবিত্র। পুরাণে উল্লেখ আছে যে, যমুনা দেবী তাঁর ভাই যমের মঙ্গল কামনায় গভীর ধ্যানমগ্ন হয়ে পূজা করেন। তাঁরই পুণ্যপ্রভাবে যমদেব অমরত্ব লাভ করেন। যমুনা দেবীর পুজার ফলে ভাই যমের অমরত্ব লাভের চেতনায় উদ্বুদ্ধ হয়ে রর্তমানকালের বোনেরাও তা অনুসরণ করে আসছে। যেমনটি উদ্দীপকের শ্রেয়া করেছে। ভাইকে যাতে কোনো বিপদ আপদ স্পর্শ করতে না পারে সেজন্য বোনদের যত কামনা। ঐদিন উপবাস থেকে ভাইয়ের কপালে বাঁ হাতের অনামিকা আঙুল দ্বারা চন্দনের ফোটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করা হয়। শুধু নিজের পরিবারের মধ্যেই এ অনুষ্ঠানটি সীমাবদ্ধ নয়। সমাজের সকল ভাইবোনকে বোনরা কপালে ফোটা পরিয়ে ভাইফোঁটা উদ্যাপন করে। এতে সমাজের সকলের মধ্যে সম্প্রীতি সৃষ্টি হয়, সম্পর্কও মধুময় হয়। এজন্য এ অনুষ্ঠানের সামাজিক গুরুত্ব অপরিসীম।