রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে আলভীর দেখা উদ্দীপকের ২য় সংবাদটির প্রভাব বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে আলভীর দেখা উদ্দীপকের দ্বিতীয় সংবাদটি তথা জঙ্গি কর্মতৎপরতার প্রভাব ভয়াবহ ও মারাত্মক।
জঙ্গি কর্মতৎপরতার কারণে একটি দেশের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হতে পারে। তাছাড়া জঙ্গি কার্যক্রম আর্থসামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে নানা প্রতিকূলতা সৃষ্টি করতে পারে। মানুষের জীবনযাত্রা অচল হয়ে যেতে পারে এ জঙ্গি কর্মকাণ্ডে। উদ্দীপকে বাংলাদেশে ঘটে যাওয়া একটি জঙ্গি হামলার অবতারণা করা হয়েছে যেখানে দেশি-বিদেশিসহ বিশ'জনের প্রাণহানি ঘটে। জঙ্গিদের কোনো সুস্থ পারিবারিক জীবন থাকে না। পরিবার, সমাজ এবং রাষ্ট্র এদেরকে অপরাধীর দৃষ্টিতে দেখে। অনেক সময় তাদের পরিবার এবং সমাজ জঙ্গিদের ঘৃণার চোখে দেখে। এক্ষেত্রে পরিবারের সকলকে সন্তানের আচরণ এবং কার্যক্রম সম্পর্কে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখতে হবে। জঙ্গি কর্মতৎপরতার প্রতিরোধে এখনই ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। সামাজিক আন্দোলনের অংশ হিসেবে রাজনৈতিক কিংবা ধর্মীয় ধারণার সঠিক ব্যাখ্যা প্রদানের লক্ষ্যে জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করতে হবে। এক্ষেত্রে প্রচারপত্র, পোস্টার, লিফলেট ব্যবহার করা যেতে পারে। তাছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানে আলোচনা সভার মাধ্যমে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা যেতে পারে। সুস্থ পারিবারিক এবং সামাজিক জীবন গঠনের উপর বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যেতে পারে।
পরিশেষে বলা যায়, পরিবার, সমাজ ও রাষ্ট্র যদি এভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালায় তবে উক্ত সমস্যা তথা জঙ্গিবাদ সমস্যার সমাধান করা সম্ভব বলে আমি মনে করি।