1 Answers

প্রণবদের এলাকাবাসী যে পূজা করেছিল সেটি হলো শীতলা দেবীর পূজা।

শীতলা লৌকিক দেবী। শীতলা পুরাণে গৃহীত হয়ে পৌরাণিক দেবীতে পরিণত হয়েছেন। সাধারণভাবে এ দেবী বসন্ত রোগের জ্বালা নিবারণ করে শীতল করেন বলে শীতলা নামে পরিচিত হয়েছেন। বসন্ত ও চর্মরোগ থেকে পরিত্রাণের উদ্দেশ্যে শীতলা পূজা করা হয়। উদ্দীপকে প্রণবদের এলাকায় হঠাৎ কলেরা দেখা দেয়ায় আতঙ্কিত এলাকাবাসী একটি বিশেষ পূজার আয়োজন করে এবং সেটি অবশ্যই শীতলা পূজা। কেননা, দেবী শীতলাই রোগ, তাপ, শোক ইত্যাদি দূরীভূত করেন। সাধারণত শ্রাবণ মাসের শুক্লা সপ্তমী তিথিতে দেবী শীতলার পূজা করা হয়। পূজামন্দিরে বা শীতলা পূজার নির্দিষ্ট স্থানে পুরোহিতের মাধ্যমে শীতলা পূজা করা হয়। পূজার পদ্ধতি অন্যান্য পূজার অনুরূপ হলেও এ পূজার সময় ঠান্ডা জাতীয় ফলের প্রয়োজন হয়। পেঁপে, নারিকেল, তরমুজ, কলা ও অন্যান্য মিষ্টিজাতীয় উপকরণ দেবীর উদ্দেশ্যে সমর্পণ করা হয়। এ পূজায় সকল শ্রেণির ভক্ত অংশগ্রহণ করে থাকে।

5 views

Related Questions