1 Answers

উদ্দীপকে দীপান্বিতা তার ছোট ভাইকে নিয়ে যে অনুষ্ঠানটি পালন করেছিল তা হলো 'হাতেখড়ি'। 'হাতেখড়ি' অনুষ্ঠানের তাৎপর্য অপরিসীম।

আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যে সমস্ত আচার-আচরণ আমরা পালন করি তাই হচ্ছে ধর্মাচার। এসব আচরণে মাঙ্গলিক কর্মের নির্দেশ রয়েছে। হাতেখড়ি ধর্মাচারটি সকলের জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ এ অধ্যায়ের মাধ্যমে একটি শিশু প্রথম শিক্ষা জীবনে প্রবেশের কিছু আনুষ্ঠানিকতার মাধ্যমে শুরু হয় হাতেখড়ি অনুষ্ঠান। পুরোহিত কিংবা পছন্দনীয় গুরুজনদের কাছে কলাপাতার খাগ দিয়ে লিখে অথবা পাথরের খড়িমাটি দিয়ে প্রথমে বাংলা-ইংরেজি অক্ষর লিখে শিশুরা লেখাপড়ার জগতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করে।

4 views

Related Questions