1 Answers

কানন যে অনুষ্ঠানটি উপভোগ করছে তা হলো রথযাত্রা। এ অনুষ্ঠানটির তাৎপর্য অপরিসীম।

রথযাত্রা হচ্ছে আষাঢ় মাসে আয়োজিত একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। ভারতের ওড়িষা ও পশ্চিমবঙ্গে এ উৎসব বিশেষ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। রথযাত্রার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভক্ত ও ভগবানের মধ্যে মিলনের ব্যকুলতা। জাতিগত বিদ্বেষ, হানাহানি, ধর্মীয় উন্মাদনায় যখন আমাদের আবাসভূমি পৃথিবী নামক গ্রহটি বিপর্যয়ের সম্মুখীন, বিশ্ব নেতৃত্ব দিকভ্রান্ত, মানবতা রক্তাক্ত, তখনই শ্রীজগন্নাথ দেবের কৃপাপুষ্ট রথযাত্রা উৎসব বিশ্বভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ, সম্প্রীতি প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা পালন করছে। সমস্ত ভেদাভেদ ভুলে সমস্ত মানুষ এ উৎসবে অংশগ্রহণ করে মৈত্রীময় ও প্রীতিময় পারস্পরিক সম্পর্কে আবদ্ধ হচ্ছে। তাছাড়া রথযাত্রা উৎসবের মাধ্যমে সর্বব্যাপী শান্তি, সৌহার্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হচ্ছে। রথযাত্রার একটি শিক্ষা হচ্ছে সাম্য। এ সাম্যবোধ থেকে সমাজে সকলের মধ্যে সম্প্রীতি বজায় থাকার ক্ষেত্রে রথযাত্রা অগ্রণী ভূমিকা পালন করছে। এজন্য একটি সুখী সমৃদ্ধশালী দেশ গঠনে রথযাত্রার তাৎপর্য অপরিসীম।

4 views

Related Questions