প্রিয়াদের বাড়িতে কোন বিশেষ দেবীর পূজা করা হয়? উক্ত পূজা পদ্ধতি উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর। (প্রয়োগ)
4 views
1 Answers
প্রিয়াদের বাড়িতে লক্ষ্মীদেবীর পূজা করা হয়। কারণ হিন্দুধর্মানুযায়ী লক্ষ্মী দেবীই হচ্ছেন ধন-সম্পদের দেবী। নিচে এ দেবীর পূজাপদ্ধতি ব্যাখ্যা করা হলো-
লক্ষ্মীপূজার পদ্ধতি হিসেবে শুদ্ধ আসনে বসে আচমন থেকে শুরু করে পঞ্চদেবতার পূজা করতে হয়। অতঃপর লক্ষ্মীর ধ্যান করে বিভিন্ন উপকরণ দিয়ে দেবী লক্ষ্মীর পূজা করা হয়। লক্ষ্মীপূজা পঞ্চোপচার, দশোপচার বা যোড়শোপচারে করা হয়ে থাকে। পূজার মৌলিক নীতি হিসেবে দেবী লক্ষ্মীর ধ্যান, পূজামন্ত্র পাঠ, পুষ্পাঞ্জলি প্রদান ও প্রণামমন্ত্র পাঠ করতে হয়। অবশেষে বিসর্জন দিতে হয়। সাধারণভাবে প্রতি বৃহস্পতিবারেও লক্ষ্মীপূজা হয়ে থাকে।
4 views
Answered