1 Answers
অসীম রাবু বাড়িতে লক্ষ্মী দেবীর পূজা করেন। কারণ হিন্দু ধর্মানুযায়ী লক্ষ্মী দেবীই হচ্ছেন ধন-সম্পদের দেবী। অসীম বাবু একজন গরিব কৃষক। এ বছর অনাবৃষ্টির কারণে তার এলাকায় ভালো ফসল হয়নি। তাই এ অবস্থা থেকে উত্তরণের আশায় তিনি লক্ষ্মীপূজার আয়োজন করে। নিচে এ দেবীর পূজা পদ্ধতি আমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করা হলো-
লক্ষ্মীপূজার পদ্ধতি হিসেবে শুদ্ধ আসনে বসে আচমন থেকে শুরু করে পঞ্চদেবতার পূজা করতে হয়। অতঃপর লক্ষ্মীর ধ্যান করে বিভিন্ন উপকরণ দিয়ে দেবী লক্ষ্মীর পূজা করা হয়। লক্ষ্মীপূজা পঞ্চোপচার, দশোপচার বা ষোড়শোপচারে করা হয়ে থাকে। পূজার মৌলিক নীতি হিসেবে দেবী লক্ষ্মীর ধ্যান, পূজামন্ত্র পাঠ, পুষ্পাঞ্জলি প্রদান ও প্রণামমন্ত্র পাঠ করতে হয়। অবশেষে বিসর্জন দিতে হয়। সাধারণভাবে প্রতি বৃহস্পতিবারেও লক্ষ্মীপূজা হয়ে থাকে।