1 Answers

"আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় অর্থনীতিতে সমবায় সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে”- এটি যৌক্তিক বলে আমি মনে করি। সমমনা ও সমশ্রেণির দরিদ্র জনগোষ্ঠী একত্র হয়ে সমবায় সমিতি গঠন করে। এর মাধ্যমে তারা নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাজ করে।
উদ্দীপকে একটি সমবায় সমিতির কথা বলা হয়েছে। এর সদস্যরা নিজেদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে এটি পরিচালনা করছে। এখানে একতাই বল ও সাম্যের নীতি অনুসরণ করে কাজ করা হয়। সমিতির সদস্যদের চাঁদা দিয়ে প্রতি মাসে একটি করে অটোরিক্সা কিনে লটারির মাধ্যমে সদস্যদের দেওয়া হয়।
এ ধরনের সমিতির মাধ্যমে সমশ্রেণির ও সমপেশার মানুষেরা নিজেদের আর্থিক কল্যাণের চেষ্টায় একত্র হয়। ব্রাহ্মণবাড়িয়ার সমবায় সমিতিটি অটোরিক্সা থেকে বাড়তি আয় করছে। এতে ব্যক্তিগত আয় ও সঞ্চয় বাড়ছে। ফলে সার্বিকভাবে জাতীয় আয় বাড়ছে। আর সমিতির মাধ্যমে তাদের কর্মসংস্থান হচ্ছে। এতে তারা আর্থিক সুবিধা পাচ্ছে। এভাবে সদস্যদের জীবনমানও উন্নত হচ্ছে। সুতরাং, এভাবে সমবায় সমিতিটি আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

4 views

Related Questions