1 Answers

জামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিয়ন্ত্রিতভাবে একটি থেকে দুইটি, দুইটি থেকে চারটি-এভাবে কোষের সংখ্যা বাড়তে থাকে। কোন কারণে এই নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে দেহে সংশ্লিষ্ট অঙ্গে অস্বাভাবিক কোষ বিভাজন চলতে থাকে। এর ফলে প্রাথমিক অবস্থায় টিউমার সৃষ্টি হয় যা ক্যান্সারে রূপ নিতে পারে। গবেষণায় দেখা গেছে প্যাপিলোমা ভাইরাসের ই ও ই নামের দুইটি জিন মানবদেহে এমন কিছু রাসায়নিক পদার্থ সৃষ্টি করে, যা কোষ বিভাজন নিয়ন্ত্রক দুটি প্রোটিন অণুকে স্থানচ্যুত করে। এর ফলে কোষ বিভাজনের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়, সৃষ্টি হয় অর্বুদ। রাশেদের শ্বসন অঙ্গে অস্বাভাবিক কোষ বিভাজনের ফলে টিউমার সৃষ্টি হয়েছে যার পরিণতিতে ক্যান্সার হতে পারে। জাহাজ ভাঙ্গা শিল্পের দূষিত পরিবেশ, অ্যাসবেসটাস ও বিভিন্ন কঠিন ধাতু গুঁড়ার সংস্পর্শের কারণে তার শ্বাসযন্ত্রে ক্যান্সারের সংক্রমণ ঘটতে পারে। কাজেই এরূপ পরিবেশে কাজ করার কারণেই ফুসফুসের - কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হওয়ার মাধ্যমে তার দেহে রোগটি ছড়িয়েছে।

5 views

Related Questions