1 Answers
সুমিত যেহেতু সবুজ ও লাল রং পৃথক করতে পারেন না, সেহেতু তিনি বর্ণান্ধতায় ভুগছেন। এটি একটি বংশগত রোগ। এ বর্ণান্ধতা রোগটি পুরুষেরই বেশি হয়ে থাকে অর্থাৎ মহিলারা এ রোগে কম ভোগেন।
মানুষের X ক্রোমোজোমে দুটি জিন থাকে যা রেটিনার বর্ণ সংবেদী কোষ গঠনে ভূমিকা রাখে। জিন না থাকলে লাল ও সবুজ রং পৃথক করা যায় না। মহিলাদের দুটো X ক্রোমোজোমেই উক্ত জিনের অনুপস্থিতিতে বা প্রচ্ছন্নতায় বর্ণান্ধ হয়ে থাকে। অন্যদিকে পুরুষের একটি X ক্রোমোজোমে উক্ত জিন না থাকলে বা প্রচ্ছন্ন থাকলে পুরুষরা বর্ণান্ধতায় ভুগেন। যেহেতু মহিলাদের দুটি X ক্রোমোজোমেই উক্ত জিনের অনুপস্থিতি থাকা প্রয়োজন সেহেতু তাদের এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। সুতরাং, সুমিত বর্ণান্ধতায় ভোগার কারণে পরবর্তীতে তার এই রোগের জন্য দায়ী ক্রোমোজোম তার ছেলের মধ্যে প্রকাশিত হবে। ছেলের ক্রোমোজোমে তার বাবা থেকে পাওয়া বর্ণান্ধবাহী ক্রোমোজোমের কারণে সে বর্ণান্ধ হবে। কিন্তু তার মেয়ের ক্ষেত্রে বর্ণান্ধ হওয়ার জন্য দুটি ক্রোমোজোমেই উক্ত জিন অনুপস্থিত থাকতে হবে। কিন্তু শুধু বাবার ক্রোমোজোমের জিনের অনুপস্থিতির কারণে তার বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কম।
উল্লিখিত কারণেই সুমিতের রোগটি তার ছেলে সন্তান অপেক্ষা মেয়ে সন্তানদের হওয়ার সম্ভাবনা কম।