1 Answers
উদ্দীপকে উল্লেখিত জাহিদ হাসানের ছেলে-মেয়ে জন্মস্থান নীতি সূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।
নাগরিকতা অর্জনের জন্মস্থান নীতি অনুযায়ী পিতামাতা যে দেশেরই নাগরিক হোক না কেন, সন্তান যে রাষ্ট্রে জন্মগ্রহণ করবে সে ঐ রাষ্ট্রের নাগরিকতা লাভ করবে। যেমন- বাংলাদেশি পিতামাতার সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে, সেই সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকতা লাভ করবে। এক্ষেত্রে নাগরিকতা নির্ধারণে সংশ্লিষ্ট রাষ্ট্রকে প্রাধান্য দেওয়া হয়। এ নীতি অনুযায়ী সন্তান অন্য দেশের জাহাজ, 'বিমান বা দূতাবাসে জন্মগ্রহণ করলেও জাহাজ, বিমান বা দূতাবাস যে দেশের সে ঐ দেশের নাগরিক হবে। যুক্তরাষ্ট্র, কানাডাসহ অল্প কয়েকটি দেশ এ নীতি অনুসরণ করে।
উদ্দীপকে দেখা যায়, জাহিদ হাসান বাংলাদেশের নাগরিক। চাকরির সুবাদে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করলে সেখানে তার ছেলেমেয়ে জন্মগ্রহণ করে। তার ছেলে যুক্তরাষ্ট্রের সকল নাগরিক সুবিধা ভোগ করে, যেহেতু জাহিদ হাসানের ছেলে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছে জন্মস্থাননীতি অনুযায়ী সে আমেরিকার নাগরিক হবে। তাই বলা যায়, উদ্দীপকের জাহিদ হাসানের ছেলেমেয়ে জন্মস্থান নীতি সূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক।