1 Answers

উদ্দীপকে উল্লেখিত আলমগীর শেখের নির্বাচনে অংশগ্রহণ করা নাগরিকের আইনগত অধিকারের অন্তর্ভুক্ত রাজনৈতিক অধিকারকে নির্দেশ করে।
যেসব অধিকার রাষ্ট্রের আইন কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত, সেগুলোকে আইনগত অধিকার বলে। আইনগত অধিকার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার এই তিন ভাগে বিভক্ত। নির্বাচনে ভোটাধিকার, নির্বাচিত হওয়া এবং সকল প্রকার অভাব অভিযোগ আবেদনের মাধ্যমে প্রতিকার পাওয়াকে রাজনৈতিক অধিকার বলে। এসব অধিকার ভোগের বিনিময়ে নাগরিকরা রাষ্ট্র পরিচালনায় পরোক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পায়।
উদ্দীপকের আলমগীর শেখ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। আলমগীর শেখের নির্বাচনে অংশগ্রহণ করা ও নির্বাচতি হওয়া নাগরিকের আইনগত অধিকারের অন্তর্ভুক্ত রাজনৈতিক অধিকারকে নির্দেশ করে। কেননা সংবিধান অনুযায়ী দেশের প্রাপ্তবয়স্ক সকল নাগরিক ভোটাধিকার প্রয়োগ এবং নির্বাচনে প্রার্থী হতে পারে। তাই বলা যায়, জনাব আলমগীরের নির্বাচনে অংশগ্রহণ নাগরিকের রাজনৈতিক অধিকারকে নির্দেশ করে।

5 views

Related Questions