1 Answers
উল্লেখিত ছকের '?' চিহ্নিত স্থানটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান সরকারকে নির্দেশ করে।
রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকার। সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। রাষ্ট্রের যাবতীয় কার্যাবলি সরকারের মাধ্যমে পরিচালিত হয়। সরকার গঠিত হয় তিনটি বিভাগ নিয়ে। সরকারের গঠন সকল রাষ্ট্রে একই রকম হলেও রাষ্ট্রভেদে সরকারের রূপ ভিন্ন ভিন্ন। যেমন- বাংলাদেশে সংসদীয় সরকার, আবার মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রের যাবতীয় শাসনকাজ সরকারই পরিচালনা করে থাকে।
উল্লেখিত ছকে রাষ্ট্রের চারটি উপাদানের মধ্যে জনসংখ্যা, নির্দিষ্ট ভূখণ্ড ও সার্বভৌমত্ব এই তিনটি উপাদানের উল্লেখ রয়েছে। এ উপাদানগুলো ছাড়াও রাষ্ট্রের আরও একটি উপাদান হলো সরকার। রাষ্ট্র গঠনের জন্য যেমন নির্দিষ্ট জনসমষ্টি, ভূখণ্ড এবং সার্বভৌমত্ব থাকা অপরিহার্য, তেমনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সরকারও গুরুত্বপূর্ণ। সরকার রাষ্ট্রের অপরিহার্য উপাদান। সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। উল্লেখিত ছকের '?' চিহ্নিত স্থানটি রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ উপাদান সরকারকেই নির্দেশ করছে।