1 Answers
উদ্দীপকের যাদুঘরে সংরক্ষিত জিনিসপত্র ইতিহাসের অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদানের প্রতিনিধিত্ব করে।
ইতিহাসের উপাদানকে দুইভাগে ভাগ করা যায়। যথা: লিখিত উপাদান ও অলিখিত উপাদান। যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই সেসব বস্তু বা উপাদানই প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহই ইতিহাসের অলিখিত উপাদান। যেমন: পুরোনো আমলে ব্যবহৃত জিনিসপত্র, অলঙ্কার, মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। উদ্দীপকে উল্লেখিত যাদুঘরে এ ধরনের প্রত্নতাত্ত্বিক জিনিসপত্রই সংরক্ষিত আছে।
উদ্দীপকে দেখা যায়, উজ্জল স্যারের নেতৃত্বে ছাত্ররা বগুড়ার মহাস্থানগড়ে শিক্ষা সফরে গিয়ে সেখানকার যাদুঘরে পুরনো দিনের রাজা-বাদশা ও জনগণের ব্যবহৃত বিভিন্ন ধরনের গহনা, জামা-কাপড়, ছুরি, বল্লম ইত্যাদি দেখতে পায়। তাদের দেখা এ জিনিসগুলো উপরে বর্ণিত ইতিহাসের অলিখিত উপাদানের অনুরূপ। তাই বলা যায়, যাদুঘরে সংরক্ষিত জিনিসগুলো ইতিহাসের অলিখিত উপাদানকে নির্দেশ করে।