1 Answers
উদ্দীপকে উল্লিখিত ঘটনা-১ এ সামাজিক পরিবর্তনের প্রাকৃতিক উপাদানকে প্রতিফলিত করেছে।
ভূপ্রকৃতিগত অবস্থান সামাজিক পরিবর্তনের একটি উল্লেখযোগ্য কারণ। ধীর এবং আকস্মিক ভৌগোলিক পরিবর্তন, জলবায়ু সংক্রান্ত পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন প্রভৃতি মানুষের জীবনযাত্রার ওপর প্রভাব ফেলে এবং সমাজের ব্যাপক পরিবর্তন সাধন করে। নদীভাঙন, জলোচ্ছ্বাস, বন্যা, টর্নেডো, অনাবৃষ্টি, অতিবৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের অন্তর্ভুক্ত। এসব প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের ভারসাম্য নষ্ট করে। তখন পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধানের জন্য নতুন পদ্ধতি অবলম্বনের প্রয়োজন হয়। এর ফলে মানুষের মধ্যে সামাজিক সম্পর্কের পরিবর্তন ঘটে। যেমন- নদীভাঙনের ফলে দেশের শহরাঞ্চলে বস্তি সৃষ্টির অন্যতম কারণ। আর শহারাঞ্চলে এ বস্তি সমস্যা নানামুখী সমস্যার জন্ম দেয়। যার সমাধানে সমাজে পরিবর্তন সাধিত হয়।
তাই বলা যায়, সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে প্রাকৃতিক উপাদানটি গুরুত্বপূর্ণ নিয়ামক।