1 Answers
উদ্দীপকে আমজাদ সাহেবের সামাজিক পরিবর্তনের একাধিক উপাদান কাজ করেছে। এসব উপাদানের মধ্যে রয়েছে জৈবিক উপাদান ও শিক্ষা।
বাংলাদেশের সামাজিক পরিবর্তন দেশের আর্থসামাজিক, রাজনৈতিক, শিক্ষা, ধর্ম ও সংস্কৃতি প্রভৃতি উপাদান দ্বারা প্রভাবিত হয়। সমাজের এ ক্ষেত্রসমূহে পরিবর্তনের মূলে রয়েছে সুনির্দিষ্ট কতকগুলো উপাদান। এসব উপাদান সামাজিক পরিবর্তনের ধারাকে গতিশীল করে। উদ্দীপকের আমজাদ সাহেব দীর্ঘদিন পর দেশে ফিরে লক্ষ করেন যে, তার গ্রামের আগের চেয়ে জনসংখ্যা বেড়েছে। আবার, শিক্ষাদীক্ষায়ও উন্নতি করেছে তার গ্রামের ছেলে-মেয়েরা। তাদের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে। জনসংখ্যা বৃদ্ধি পাওয়া জৈবিক উপাদানের প্রভাবের ফলে সৃষ্ট। মানুষের জৈবিক অবস্থার পরিবর্তন, যেমন- জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস, স্থানান্তর অথবা ঘনত্বের পরিবর্তন সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো শিক্ষা। সমাজের সদস্যদের মধ্যে শিক্ষার প্রসার আত্মবিশ্বাস ও বিচার-বিবেচনার ক্ষমতা জাগ্রত করে। বাংলাদেশের সমাজে নারী শিক্ষার প্রসার জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছে যা তাদের বিভিন্ন সামাজিক পরিবর্তন আনয়নে উদ্বুদ্ধ করেছে।
অতএব বলা যায়, উদ্দীপকে আমজাদ সাহেবের গ্রামে উক্ত দুটি উপাদানই সামাজিক পরিবর্তনকে ত্বরান্বিত করেছে।