1 Answers
উদ্দীপকের গ্রামটিতে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে প্রযুক্তি উপাদানটি কাজ করেছে।
প্রযুক্তি হলো বিজ্ঞানের প্রায়োগিক দিক। প্রযুক্তির প্রচলন ও প্রসারের মাধ্যমে সমাজব্যবস্থায় অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের মানসিক গঠন এবং সামাজিক কাঠামোর পরিবর্তন সাধিত হয়। যেমন- কম্পিউটার আবিষ্কার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষাব্যবস্থা, রাজনীতি এবং অন্যান্য বহু ধরনের সামাজিক কাজকে প্রভাবিত করেছে। উদ্দীপকের বিকাশ কম্পিউটার কিনেছে, তার স্ত্রী মৎস্য খামার করেছে, তার গ্রামের সবাই ট্রাক্টরে জমি চাষ করে এবং উন্নত বীজ বপন করে এবং ছেলেমেয়েদের কলেজে পড়াচ্ছে। এসব কর্মকাণ্ড প্রযুক্তিকেই নির্দেশ করে। গ্রাম্য জীবনের ওপর প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়েছে। কৃষিক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার কল্যাণে উন্নতজাতের বীজ, সেচ, সার প্রয়োগের ফলে কৃষি উৎপাদন বহুগুণে বেড়ে গেছে। কৃষিক্ষেত্রে এ ধরনের পরিবর্তন সামাজিক পরিবর্তনে ব্যাপক ভূমিকা পালন করছে।