1 Answers

উদ্দীপকে ঘটনা-২ এ সামাজিক পরিবর্তনের যে উপাদানটি কাজ করছে সেটি হলো শিল্পায়ন ও নগরায়ণ এবং এর ইতিবাচক ও নেতিবাচক উভয় প্রভাবই বিদ্যমান।

শিল্পায়ন হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে কৃষি ও হস্তশিল্পভিত্তিক অর্থনীতি ও সমাজব্যবস্থা, যান্ত্রিক শিল্পভিত্তিক ও উৎপাদনমুখী অর্থনীতি ও সমাজে রূপান্তরিত হয়। আর নগরায়ণ হলো এর ফল। উদ্দীপকের ঘটনা-২ এ পায়রা সমুদ্রবন্দরকে কেন্দ্র করে কলকারখানা ও বসতি গড়ে উঠা উক্ত উপাদানেরই প্রতিফলন। শিল্পায়ন ও নগরায়ণের যেমন ইতিবাচক প্রভাব রয়েছে তেমনি রয়েছে নেতিবাচক প্রভাবও। এর দরুণ শিল্পের বিকাশ ঘটেছে, নগরায়ণ ঘটেছে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটেছে, মূল্যবোধ পরিবর্তন হয়েছে এবং জীবনযাত্রার মান উন্নত হওয়ার পাশাপাশি আরও নানা ইতিবাচক প্রভাব সৃষ্টি হয়েছে। তবে এর সাথে সাথে শ্রেণিবিভেদ সৃষ্টি হয়েছে, সামাজিক দূরত্ব বৃদ্ধি পেয়েছে, যৌথ পরিবার ভেঙে একক পরিবারে পরিণত হয়েছে, অপরাধপ্রবণতা বৃদ্ধি পেয়েছে এবং বেড়েছে নানা • নেতিবাচক কর্মকান্ড। তাই বলা যায়, প্রশ্নের মন্তব্যটি পুরাপুরি যথার্থ।

4 views

Related Questions