1 Answers

উদ্দীপকের প্রথম অনুচ্ছেদে জামালের দেখা জিনিসগুলো ইতিহাসের অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদানকে নির্দেশ করে।

যেসব বস্তু বা উপাদান আমাদেরকে বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য জানতে সাহায্য করে তাকেই ইতিহাসের অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদান বলে। যেমন- মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি।

উদ্দীপকের জামাল তার বাবার সাথে জাতীয় যাদুঘরে গিয়ে বিভিন্ন ধাতব মুদ্রা, শিলালিপি, তাম্রলিপি এবং রাজা বাদশাহদের ব্যবহৃত জিনিসপত্র দেখেছে। জামালের দেখা এ উপাদানগুলো ইতিহাসের অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদানকে নির্দেশ করে, যা উপরের আলোচনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জামালের দেখা জিনিসগুলো ইতিহাসের অলিখিত উপাদানকেই নির্দেশ করে।

4 views

Related Questions