1 Answers

উদ্দীপকের মাদার তেরেসা ইতিহাসের মহান মনীষী হাজী মুহম্মদ মহসীনকে নির্দেশ করে।
হাজী মুহম্মদ মহসীন ১৭৩২ সালে পশ্চিমবঙ্গের হুগলীতে জন্মগ্রহণ করেন। তার একমাত্র বোনের মৃত্যু হলে নিঃসন্তান বোনের বিশাল সম্পত্তির মালিক হন তিনি। তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। তার সমুদয় অর্থ তিনি শিক্ষা বিস্তার এবং দরিদ্র মানুষের জন্য ব্যয় করেছেন। তিনি হুগলীতে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ঢাকা, চট্টগ্রাম, যশোর প্রভৃতি স্থানের মাদ্রাসার উন্নতি সাধনের উদ্দেশ্যে প্রচুর অর্থ দান করেন। ১৮০৬ সালে একটি ফান্ড গঠন করে জনহিতকর কাজে সমস্ত সম্পত্তি দান করেন। মহসীন ফান্ডের অর্থে তার মৃত্যুর পর ১৮৩৬ সালে হুগলী মহসীন ফান্ড, হুগলী দাতব্য চিকিৎসালয় এবং ১৮৪৮ সালে হুগলীতে ইমামবাড়া প্রতিষ্ঠিত হয়। এছাড়া হুগলী, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীতে মাদ্রাসা ও ছাত্রাবাস প্রতিষ্ঠা করা হয়। মহসীন ফান্ডের বৃত্তির অর্থে হাজার হাজার মুসলমান তরুণ উচ্চ-শিক্ষা লাভের সুযোগ পায়।
উদ্দীপকের মাদার তেরেসা অত্যন্ত সাধারণ জীবন-যাপন করতেন। তিনি শান্তিতে নোবেল প্রাপ্তির সমস্ত টাকা অসহায় মানুষের উদ্দেশ্যে ব্যয় করেন এবং দরিদ্র ও কুষ্ঠ রোগীদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন। মাদার তেরেসার এমন কর্মের সাথে পূর্বে আলোচিত মহান মনীষী হাজী মুহম্মদ মহসীনের কর্মকান্ডের মিল রয়েছে। তাই বলা যায়, মাদার তেরেসা হাজী মুহম্মদ মহসীনের সদৃশপূর্ণ ব্যক্তি।

5 views

Related Questions