1 Answers

উদ্দীপকের খুলনা শহরের সাথে ইতিহাসের সিন্ধু সভ্যতার মিল রয়েছে।

সিন্ধু সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে অন্যতম। এ সভ্যতার অধিবাসীরা উন্নত নগরকেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত ছিল। এ সভ্যতায় হরপ্পা ও মহেঞ্জোদারো ছিল সবচেয়ে বড় শহর। এ দুটি নগরের রাস্তাগুলো ছিল পাকা। প্রত্যেকটি বাড়িতে ছিল পর্যাপ্ত খোলা জায়গা, কূপ ও স্নানাগার। জল নিষ্কাশনের জন্য ছোট-ছোট নদর্মাগুলোকে মূল নর্দমার সাথে সংযুক্ত করা হতো। এর ফলে রাস্তাঘাটে পানি জমার কোনো সুযোগ ছিল না, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হতো। রাস্তার ধারে ছিল সারিবদ্ধ ল্যাম্পপোস্ট।

উদ্দীপকে তুলি ঢাকা থেকে খুলনা গিয়ে দেখে বৃষ্টি হওয়ার পরেও সেখানে মাঠে পানি জমেনা। তাছাড়া বাড়িগুলো ফাঁকা হওয়ায় পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করে, অর্থাৎ উদ্দীপকের খুলনা শহর উপরে বর্ণিত সিন্ধু সভ্যতার উন্নত নগর পরিকল্পনার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের খুলনা শহরের সাথে ইতিহাসের সিন্ধু সভ্যতার মিল রয়েছে।

7 views

Related Questions