উদ্দীপকে সুমাইয়ার উল্লিখিত তথ্যগুলো বাংলাদেশের কোন দিকটি নির্দেশ করে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে সুমাইয়ার উল্লিখিত তথ্যগুলো ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসরদের ধ্বংসলীলার দিকটি নির্দেশ করে
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশে গণহত্যা শুরু করে। সেদিন ঢাকা শহরের প্রায় সর্বত্র নৃশংস হত্যাকান্ড চালানো হয়। এরপর সারাদেশে হত্যাকান্ড ও পাশবিক নির্যাতন শুরু হয়। নয় মাসের যুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর, আলশামস গণহত্যা ও নারী নির্যাতনের পাশাপাশি সম্পদ বিনষ্টের এক ধ্বংসলীলায় মেতে উঠেছিল। পরিকল্পিতভাবেই পাকিস্তানি বাহিনী যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দেয়। ২৭৪টি বড় ছোট সড়ক সেতু ও ৩০০টি রেল সেতু ধ্বংসপ্রাপ্ত হয়। ব্যাংকসমূহে রক্ষিত কাগজের নোটগুলো জ্বালিয়ে দেয়। গচ্ছিত স্বর্ণ লুট করে নিয়ে যায়। তারা সারাদেশে প্রায় ৪৩ লক্ষ বসতবাড়ি, ৩ হাজার অফিস ভবন, ১৮ হাজার প্রাথমিক বিদ্যালয়, ৬ হাজার হাইস্কুল ও মাদ্রাসা, ৯শ' কলেজ ভবন ও ১৯ হাজার গ্রামীণ হাট-বাজার জ্বালিয়ে দেয়
উদ্দীপকে সুমাইয়া ইতিহাস ক্লাসে তার নোট বইয়ে লেখে 'সারাদেশে ৪৩ লাখ বসতবাড়ি, ৩ হাজার অফিস ভবন, ১৮ হাজার প্রাথমিক বিদ্যালয়, ৬ হাজার হাই স্কুল ও মাদ্রাসা, ৯শত কলেজ ভবন ও ১৯ হাজার গ্রামীণ হাট-বাজার জ্বালিয়ে দেয়।' সুমাইয়ার লিখিত সবগুলো ঘটনাই ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী কর্তৃক বাংলাদেশে ঘটেছিল। তাই বলা যায়, উদ্দীপকের তথ্যগুলো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী কর্তৃক ধ্বংসলীলার দিকটি নির্দেশ করে।