1 Answers

উদ্দীপকের শফিকের মাঝে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের জ্ঞানের অভাব ফুটে উঠেছে।
পৌরনীতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং নাগরিকের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের আলোচনা পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের আলোচ্য বিষয়। এছাড়া পৌরনীতি ও নাগরিকতার পরিধির মধ্যে রয়েছে একজন নাগরিকের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের পদ্ধতি, নাগরিকত্ব লাভের উপায়, সুনাগরিক হওয়ার জন্য প্রয়োজনীয় গুণাবলি অর্জনের পদ্ধতি, নাগরিকের প্রাপ্য অধিকার, রাষ্ট্রের প্রতি তার কর্তব্য ইত্যাদি বিষয়। উদ্দীপকের শফিকের মাঝে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের জ্ঞানের অভাব থাকার কারণেই সে তার কর্তব্য পালনে বিরত রয়েছে।
উদ্দীপকে লক্ষ করা যায়, শফিকদের জেলার নির্বাচনে গ্রামের মানুষ আনন্দের সাথে ভোট দিতে যায়। কিন্তু শফিক ভোট দিতে না গিয়ে তার কাজ নিয়ে ব্যস্ত থাকে, যা, শফিকের মধ্যে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের জ্ঞানের অভাবকে প্রতিফলিত করে। কেননা পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের জ্ঞানের অভাবের কারণেই শফিক ভোেট প্রদানের মতো নাগরিক কর্তব্য সম্পর্কে অসচেতন।

4 views

Related Questions