1 Answers
'A' রাষ্ট্র কর্তৃক 'C' রাষ্ট্রকে দখল করার কৌশলটি রাষ্ট্র সৃষ্টির বল বা শক্তি প্রয়োগ মতবাদকে নির্দেশ করে।
বল প্রয়োগ মতবাদের মূল বক্তব্য হলো বল বা শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে এবং শক্তির জোরে রাষ্ট্র টিকে আছে। এ মতবাদে বলা হয়, সমাজের বলশালী ব্যক্তিরা যুদ্ধ-বিগ্রহ বা বল প্রয়োগের মাধ্যমে দুর্বলের ওপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে রাষ্ট্র সৃষ্টি এবং শাসনকাজ পরিচালনা করে। স্কটিশ দার্শনিক ডেভিড হিউম, ইংরেজ আইনজীবী এডওয়ার্ড জেংকস প্রমুখ বল বা শক্তি প্রয়োগ মতবাদের সমর্থক। এ সম্পর্কে এডওয়ার্ড জেংকস বলেন, 'ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায় যে, আধুনিক সকল রাষ্ট্র ব্যবস্থা স্বার্থক রণকৌশলের ফলশ্রুতি'।
উদ্দীপকে বলা হয়েছে, 'A' ও 'B' দেশ ভিন্ন ভিন্ন মহাদেশে অবস্থিত। 'A' রাষ্ট্র তার নিকটবর্তী দুর্বল 'C' রাষ্ট্রকে আক্রমণ করে সহজেই রাষ্ট্রটি দখল করে নেয়। এ থেকে বোঝা যায়, এখানে রাষ্ট্র উৎপত্তির বল প্রয়োগ মতবাদকে ইঙ্গিত করা হয়েছে। এ মতবাদের অনুসারীদের বিশ্বাস হলো ঐশী শক্তি বা সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হয়নি। এটি সৃষ্টি হয়েছে 'বল বা শক্তি প্রয়োগের ফলে।