1 Answers
দৃশ্যকল্প-১ এর 'ক' রাজ্যে রাষ্ট্রের সার্বভৌমত্ব উপাদানটি হুমকির মুখে।
চারটি উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত হয়। এগুলো হলো- নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌমত্ব। রাষ্ট্র গঠনের জন্য নির্দিষ্ট ভূখণ্ড আবশ্যক। ভূখণ্ড বলতে রাষ্ট্রের স্থলভাগ, জলভাগ ও আকাশসীমাকে বোঝায়। এছাড়া রাষ্ট্র গঠনের একটি অপরিহার্য উপাদান হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি ব্যতীত রাষ্ট্র গঠিত হতে পারে না। রাষ্ট্র গঠনের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকার। সরকার জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। তবে রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, ও অত্যাবশ্যকীয় উপাদান হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্বের সাহায্যে রাষ্ট্র যেমন দেশের অভ্যন্তরে বিভিন্ন আদেশ নির্দেশ জারির মাধ্যমে ব্যক্তি ও সংস্থার ওপর কর্তৃত্ব করে, তেমনি দেশকে বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকেও মুক্ত রাখে।
দৃশ্যকল্প-১ এর 'ক' রাজ্যের ক্ষেত্রফল ৮৪, ৭৩৩ বর্গ কি.মি। অর্থাৎ 'ক' রাজ্যের নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে। এছাড়া 'ক' রাজ্যের লোকসংখ্যা প্রায় ২ কোটি, যা রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান জনসমষ্টিকে নির্দেশ করে। 'ক' রাজ্যে জনগণের ভোটে নির্বাচিত সরকার ব্যবস্থাও রয়েছে, যা রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ উপাদান সরকারের উপস্থিতিকে বোঝায়। তবে 'ক' রাজ্যটি প্রায়ই বিদেশি শক্তি দ্বারা আক্রান্ত হয়। এ থেকে বোঝা যায়, 'ক' রাজ্যে রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান সার্বভৌমত্ব বিদ্যমান থাকলেও বিদেশি শক্তির আক্রমণের কারণে তা হুমকির মুখে রয়েছে। কারণ সার্বভৌম ক্ষমতার বলেই রাষ্ট্র বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে।