1 Answers
রাষ্ট্র হিসেবে সাদের দেশে সার্বভৌমত্ব উপাদানটি নেই।
রাষ্ট্র গঠনের মূল চারটি উপাদানের মধ্যে সার্বভৌমত্ব অন্যতম একটি উপাদান। সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা পায়। এই ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে। সার্বভৌমত্বের। অভ্যন্তরীণ ও বাহ্যিক দুটি রূপ আছে। বাহ্যিক সার্বভৌমত্বের অর্থ হলো রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে বহিঃ শক্তির নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপমুক্ত থাকবে। কেবল জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড ও সরকার থাকা সত্ত্বেও একটি দেশে সার্বভৌমত্ব ক্ষমতা না থাকলে তা রাষ্ট্র হিসেবে বিবেচিত হবে না। যতদিন রাষ্ট্রের স্থায়িত্ব বিদ্যমান থাকে ততদিন সার্বভৌমত্বের স্থায়িত্ব থাকবে। কিন্তু সাদের দেশে রাষ্ট্রের অপরিহার্য এই উপাদানটির অভাব বিদ্যমান। যে কারণে অন্য একটি দেশ সাদের দেশে আক্রমণ করে জনগণের বাড়িঘর ভেঙে দেয় এবং গুলি করে জনগণের ক্ষতি করে। তাই বলা যায়, সাদের দেশে সার্বভৌমত্ব নেই বলে প্রতিবেশী অন্য একটি দেশ সাদের দেশে হস্তক্ষেপ করে।