1 Answers

'সাদের দেশে রাষ্ট্রের মৌলিক কাজ ব্যাহত হয়েছে'- প্রশ্নোত্ত উক্তিটি উদ্দীপকের আলোকে সত্য বলে বিবেচিত হয়।

রাষ্ট্রের অভ্যন্তরে আইন-শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের অন্যতম প্রধান কাজ। সমাজের শান্তি ভঙ্গকারীদের শাস্তির বিধান করা এবং সামগ্রিক অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা রাষ্ট্রের প্রধান কাজ। কিন্তু সাদের দেশে বহিঃশক্তির আক্রমণ ও হস্তক্ষেপের ফলে রাষ্ট্রের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। এছাড়াও জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা রাষ্ট্রের আরেকটি অপরিহার্য কাজ। দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য এবং বৈদেশিক আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য ব্যবস্থা নেয়। সাদের দেশে সার্বভৌমত্ব নেই বলে প্রতিবেশী দেশ সাদের দেশে হামলা চালায় এবং নিজেদের বসতি স্থাপন করতে চায়। সাদের দেশের মৌলিক কাজ ব্যাহত হয় এবং রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পরে। সার্বভৌমত্ব রক্ষা হলে সাদের দেশ রাষ্ট্র হিসেবে পূর্ণতা পেত। সুতরাং দেখা যায় যে, সাদের দেশে রাষ্ট্রের মুখ্য উপাদান সার্বভৌমত্ব নেই বিধায় রাষ্ট্রের মৌলিক কাজসমূহ ব্যাহত হয়েছে। তাই প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ হয়েছে বলা যায়।

5 views

Related Questions