1 Answers
না, 'P' রাষ্ট্রের কাজগুলো কল্যাণমূলক রাষ্ট্রের জন্য যথেষ্ট নয়। জনকল্যাণ ও উন্নয়নে রাষ্ট্রের নানাবিধ কল্যাণমূলক কার্যাবলি রয়েছে। যে রাষ্ট্র অর্থনৈতিকভাবে যত বেশি উন্নত তার ঐচ্ছিক কার্যাবলিও তত বেশি বিস্তৃত। উদ্দীপকে 'P' রাষ্ট্রের কাজগুলো কল্যাণমূলক রাষ্ট্রের কাজের একাংশকে প্রতিফলিত করলেও সামগ্রিকতা প্রকাশ করে না। এছাড়াও কল্যাণমূলক রাষ্ট্রের আরও অনেক কার্যাবলি রয়েছে। যেমন- জনসাধারণকে শিক্ষিত করে তোলা, নিরক্ষরতা দূরীকরণে পদক্ষেপ নেওয়া, জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা করা, যৌতুক ও বর্ণপ্রথা দূর করা, বাল্যবিবাহ রোধ করা, জেন্ডার সমতা বিধান করা, জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, ব্যবসায় বাণিজ্যের উন্নয়ন ও প্রসারে ভূমিকা রাখা, দেশের অবকাঠামোগত উন্নয়ন সাধন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জনগণের স্বাধীনতা ও অধিকার রক্ষা করা ইত্যাদি। সর্বোপরি বলা যায়, কল্যাণমূলক রাষ্ট্রের কার্যাবলি বহুবিধ। তাই উদ্দীপকে 'P' রাষ্ট্রের কাজগুলো কল্যাণমূলক রাষ্ট্রের জন্য যথেষ্ট নয়।