1 Answers

মিতার মধ্যে দায়িত্বশীলতা ও ভালোবাসার গুণ প্রকাশ পেয়েছে। স্বাধীনতা অর্জনের জন্য কেবল এ দুটি গুণই যথেষ্ট নয়। পূর্ণ স্বাধীনতা অর্জনের জন্য আরও কিছু গুণের সমাবেশ ঘটাতে হবে। 

স্বাধীনতা মানুষের জীবনকে সুন্দর করার জন্য অনুপ্রেরণা দেয়। স্বাধীনতা মানুষের এক অদম্য ক্ষুধা ও আকাঙ্ক্ষা। স্বাধীনতার মধ্যে রয়েছে সত্যিকারের আনন্দ এবং মনুষ্যত্বের পূর্ণ বিকাশ। স্বাধীনতা মানুষের গঠন ও বিকাশে উৎসাহিত করে। এটি মানবব্যক্তিত্বকে মহত্ত্ব ও গৌরব দান করে। তবে এ স্বাধীনতা বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত।

অন্যকে ভালোবাসার মাধ্যমে স্বাধীনতা অর্জন করা যায়। স্বাধীনতা মানুষকে দায়িত্বশীল করে তোলে। উদ্দীপকে মিতা তার ভাইকে ভালোবেসে স্বাধীনতা অর্জন করেছে। আবার ভাইয়ের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এর পাশাপাশি তাকে সর্বপ্রকার মন্দের হাত হতে দূরে থাকতে হবে। যীশুর কর্মের মধ্য দিয়ে মন্দ থেকে রক্ষার উপায় খুঁজে নিতে হবে। সুতরাং বলা যায়, মিতা যদি তার আমিত্বকে রক্ষা করে, সব প্রকার মন্দ পাপ থেকে বিরত থাকে, তার দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করে তবেই সে স্বাধীন হতে পারবে।

মূলকথা: ভালোবাসা ও দায়িত্বশীলতার পাশাপাশি পাপ থেকে মুক্ত হতে হবে।

5 views

Related Questions