1 Answers

উদ্দীপকের আজগর ফ্যাশন মুক্ত নেতৃত্ব অনুসরণ করায় তাজিন ফ্যাশন-এর চেয়ে বেশি সফলতা লাভ করতে পারেনি।

মুক্ত নেতৃত্বে কর্মীদের কাজের দায়িত্ব দিয়ে নেতা নিশ্চিন্ত থাকেন। এক্ষেত্রে কর্মীদের কাজে নেতা হস্তক্ষেপ করেন না। প্রয়োজনে কর্মীরা নিজেরাই সিদ্ধান্ত নেন। ফলে কর্মীদের কাজে গতি আসে না। এতে প্রতিষ্ঠানের সফলতাও প্রত্যাশা অনুযায়ী হয় না।

উদ্দীপকের জনাব আজগর, 'আজগর ফ্যাশন'-এর মালিক। তিনি কর্মীদের কাজের দায়িত্ব দিয়ে আর খোঁজ-খবর নেন না। তাই কর্মীরা নিজেদের মুক্ত মনে করে ইচ্ছেমতো কাজ করেন। অন্যদিকে, জনাব জান্নাতুল, 'তাজিন ফ্যাশন'-এর মালিক। তিনি কর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেন। তিনি সবসময় কর্মীদের কাজের খোঁজ নেন।

জনাব জান্নাতুল কর্মীদের পাশে থাকায় তারা কোনো ভুল করলে সাথে সাথে শুধরে দিতে পারেন। এতে কর্মীদের কাজে গতি আসে। আবার, কর্মীদের সাথে আলাপ-আলোচনা করা হয় বলে তিনি উত্তম সিদ্ধান্ত নিতে পারেন। এতে প্রতিষ্ঠানে সহজে সফলতা আসে। কিন্তু জনাব আজগর কর্মীদের কাজের দায়িত্ব দিয়ে নিজে নিষ্ক্রিয় থাকেন। কর্মীদের ওপরই তিনি ভরসা করেন। এতে কর্মীরা বেশি স্বাধীনতা পেয়ে স্বেচ্ছাচারী হয়ে ওঠে। ফলে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দেয়। এ ধরনের পরিবেশে সুষ্ঠুভাবে কাজ হয় না। তাই 'আজগর  ফ্যাশন', 'তাজিন ফ্যাশন'-এর চেয়ে বেশি সফলতা লাভ করতে পারেনি।

5 views

Related Questions