1 Answers

রানার উক্ত সমস্যা দূর করার জন্য সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট সবচেয়ে বেশি কার্যকর। 

রানা কোষ্ঠকাঠিন্যে ভুগছে। এর মূল কারণ সে মাছ-মাংস ছাড়া অন্যান্য খাবার খায় না, শাকসবজি গ্রহণ করা থেকে বিরত থাকে। ফলে তার সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেটের অভাব দেখা দিয়েছে যা কোষ্ঠ নিঃসরণে 'গুরত্বপূর্ণ ভূমিকা রাখে। রানার এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করার জন্য রানাকে দৈনিক প্রচুর কার্বোহাইড্রেট জাতীয় খাবার গ্রহণ করতে হবে যেখানে সেলুলোজের প্রাধান্য থাকবে। সেলুলোজ শুধুমাত্র উদ্ভিজ্জ উৎস থেকে পাওয়া যায়, প্রাণিজ উৎসে পাওয়া যায় না। সেলুলোজের চাহিদা পূরণে রানাকে বিভিন্ন খাদ্যশস্যের উপরের কঠিন আবরণসহ গ্রহণ করতে হবে। এরকম খাদ্যশস্য হলো ধান, গম, যব, ছোলা ইত্যাদি। এছাড়াও তকে সেলুলোজের চাহিদা পূরণে দৈনিক প্রচুর শাকসবজি গ্রহণ করতে হবে। যেমন- লালশাক, পুঁইশাক, কলমি শাক, পালং শাক, বাঁধাকপি, পটোল, কুমড়া ইত্যাদি। শাকসবজির আঁশজাতীয় অংশ অর্থাৎ সেলুলোজ রানার কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকরী ভূমিকা রাখবে। উল্লিখিত খাদ্যশস্য ও শাকসবজি ছাড়াও রানাকে দৈনিক প্রচুর পরিমান পানি পান করতে হবে। কারণ পানির একটি প্রধান কাজ কোষ্ঠকাঠিন্য রোধ করা।

4 views

Related Questions