1 Answers

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বিশ্লেষণে ঘটনা-১ এর তথ্যই যথেস্ট।

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশের মাথাপিছু আয় অনেক বেশি নয়, আবার খুব কমও নয়। বাংলাদেশের অর্থনীতি স্থবির বা স্থিতিশীল নয়। বাংলাদেশের মোট জাতীয় আয় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। উদ্দীপকের ঘটনা-১ এ খেয়াল করলেই আমরা সেটা খুব সহজেই বুঝতে পারি। বাংলাদেশ ২০১৩-১৪ অর্থবছরে মোট জাতীয় আয় অর্জন করে ১৪,৩৩,২২৪ কোটি টাকা। তার পরবর্তী বছরে অর্থাৎ ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ, ১৬,১০,৮৯৫ কোটি টাকা অর্জন করে। মোট জাতীয় আয় বৃদ্ধির ফলে জনগণের মাথাপিছু আয়ও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জনগণের জীবনযাত্রার মান বাড়ছে। অর্থনৈতিক সূচকসমূহ, ক্রমশ ঊর্ধ্বমুখী। বাংলাদেশের অর্থনীতির আকার বৃদ্ধি পাচ্ছে। কৃষির ওপর নির্ভরশীলতা কমেছে, শিল্পখাতে প্রবৃদ্ধি হচ্ছে। জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে, বৈদেশিক সাহায্য নির্ভরতা ক্রমশ কমছে। এছাড়াও বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে এবং বিদ্যুৎ ও অন্যান্য খাতের উন্নয়ন হচ্ছে।

সুতরাং এটি স্পষ্ট যে, মোট জাতীয় আয়ের বৃদ্ধি দিয়েই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বিশ্লেষণ সম্ভব।

5 views

Related Questions