1 Answers

'ক' রাষ্ট্রের দখলদারী নীতি রাষ্ট্র সৃষ্টির বল বা শক্তি প্রয়োগ মতবাদকে সমর্থন করে। রাষ্ট্র সৃষ্টির ক্ষেত্রে এ মতবাদটিকে আমি গ্রহণযোগ্য বলে মনে করি না।
উদ্দীপকে দখলদার রাষ্ট্র কর্তৃক 'খ' রাষ্ট্রের অধিকাংশ অংশ দখল করে নেওয়া বল বা শক্তি প্রয়োগ মতবাদকে নির্দেশ করে। বল বা শক্তি প্রয়োগ মতবাদের মূল বক্তব্য হলো, বল বা শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে এবং শক্তির জোরে রাষ্ট্র টিকে আছে। এ মতবাদে বলা হয়, সমাজের বলশালী ব্যক্তিরা যুদ্ধ-বিগ্রহ বা বল প্রয়োগের মাধ্যমে দুর্বলের ওপর নিজেদের আধিপত্য স্থাপনের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা এবং শাসনকার্য পরিচালনা করে। এ মতবাদে আরও বলা হয়, সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এভাবেই যুদ্ধ-বিগ্রহের মাধ্যমে রাষ্ট্রের জন্ম হয়েছে। ইংরেজ আইনজীবী এডওয়ার্ড জেংকস বলেন, "ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায় যে, আধুনিক সব রাষ্ট্রব্যবস্থা সার্থক রণকৌশলের ফলশ্রুতি।”
বল বা শক্তি প্রয়োগ মতবাদকে সমালোচকরা অযৌক্তিক, ভ্রান্ত ও ক্ষতিকর বলে আখ্যায়িত করেছেন। তারা বলেন, শক্তির মাধ্যমেই যদি রাষ্ট্র টিকে থাকত তাহলে শক্তিশালী রাষ্ট্রের পাশাপাশি সামরিক দিক থেকে দুর্বল রাষ্ট্র টিকে থাকতে পারত না। আসলে শক্তির জোরে নয়, বরং সম্মতির ভিত্তিতে রাষ্ট্র গড়ে ওঠে এবং টিকে থাকে।
পরিশেষে বলা যায়, বল বা শক্তি প্রয়োগ রাষ্ট্র সৃষ্টির অন্যতম উপাদান হলেও শান্তিপূর্ণ বিশ্বের জন্য এটি মারাত্মক হুমকি সৃষ্টি করে। তাই রাষ্ট্র সৃষ্টির বল বা শক্তি প্রয়োগ মতবাদকে আমি গ্রহণযোগ্য বলে মনে করি না।

4 views

Related Questions